Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy .
ট্রামস এন্ড কন্ডিশন
আমি কি কোর্সে জয়েন করার পর রিফান্ড পাবো?
আমাদের কোন কোর্সে এনরোল করার পর – আমরা কোন স্টুডেন্টের রিফান্ড রিকোয়েস্ট একসেপ্ট করি না। কারণ এখানে যারা জয়েন করে তারা সিরিয়াস মাইন্ডের হয়ে থাকে। অনুগ্রহ করে কোর্সে এনরোল করার পূর্বে অবশ্যই ভালোভাবে শর্তাবলী পড়ে নিবেন। প্রয়োজনে আমাদের সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন।
আমি কি কোর্সের কনটেন্ট অন্য কারো সাথে শেয়ার করতে পারি?
কোর্সের কনটেন্ট শুধুমাত্র আমাদের প্রিমিয়াম স্টুডেন্টদের জন্য। যদি আপনি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন, এবং এই কোর্স এক্সেস অন্য কারো সাথে শেয়ার করেন, আর আমরা যদি সেটা বুঝতে পারি আপনাকে স্থায়ীভাবে কোর্সের প্যানেল থেকে ব্যান করা হবে। কোর্স এক্সেস একক ব্যবহারকারীর জন্য।
নিয়মিত ক্লাস না দেখলে এক্সেস কি বন্ধ হয়ে যাবে?
আমাদের কোর্সে একবার পেমেন্ট করে জয়েন করলে লাইফ টাইম এর জন্য এক্সেস পেয়ে যাবেন। কখনোই কোর্সের এক্সেস বন্ধ হবে না। যদি রেগুলার ক্লাস না করেন তো সেই ক্ষেত্রে আপনার লগইন অ্যাক্সেস এ কোন সমস্যা হলে, আমাদের সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করলে সমাধান করে দিবে।
মেইন কোর্স শেষের পর কি সাপোর্ট পাওয়া যাবে?
আমরা আমাদের পেইড স্টুডেন্টদের প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে থাকি। যদি আপনি কোর্স কমপ্লিট করে থাকেন তারপরও আমাদের যে কোন সময় সাপোর্টে যুক্ত হয়ে আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন। সাপোর্ট এবং কোর্স এক্সেস নিয়ে কোন সমস্যা হবে না।